স্বাগতম গুল-গোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়

সভাপতির বাণী

আমি মো: মনিমুল হক, সভাপতি, গুল-গোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়। বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগে আরও একধাপ এগিয়ে এবং সংযোগ স্থাপনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ওয়েবসাইটে প্রবেশ করলাম। বর্তমান যুগের সাথে খাপ খাওয়ানোর জন্য শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং ও তার ব্যবহারিক জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন। আমাদের এই গুল-গোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অনেক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছেন, যাদের অনেইকেই কম্পিউটার ও আইসিটি (আইটি)-তে খুবই সুদক্ষ। সকলের আন্তরিক সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানটি উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাঁদের সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী সকলের কাছে পৌঁছে দিতে আমরা সক্ষম হবো। আমাদের এই ওয়েবসাইটে অত্র প্রতিষ্ঠানের যাবতীয় আপডেট তথ্য পাওয়ার ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য যে, আমাদের অত্র প্রতিষ্ঠানে একজন দক্ষ আইসিটি শিক্ষক রয়েছেন, যিনি শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর ও উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন।
পরিশেষে, আমি প্রতিষ্ঠানের আরও উন্নতির জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।

© গুল-গোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় কর্তৃক সংরক্ষিত ২০২৪

কারিগরি সহায়তা: